স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। নিজেদের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে এনেছেন নাসির হোসেন।
শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১১৩ রানেই আটকে যায় খুলনা। ১১৪ রানেরর লক্ষ্য তাড়ায় নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
ব্যাট হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত ছিলেন নাসির হোসেন। এছাড়া দিলশান মুনাবিরা ২২ রান, সৌম্য সরকার ১৬ রান এবং উসমান গনি ১৪ রান করেছেন। ৪ বাউন্ডারিতে ৩৬ রান করা নাসির ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।
খুলনার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়াহাব রিয়াজ এবং পল ভ্যান ম্যাকরেন ১ টি করে উইকেট শিকার করেন।
এর আগে মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমেই ধুঁকতে থাকে খুলনা। পাওয়ার প্লের মধ্যে ২৮ রানের মাঝেই হারায় ৩ উইকেট। যেখানে শারজিল খান (৭), মুনিম শাহরিয়ার (৪), তামিম ইকবাল (৮) টপঅর্ডারের তিন ব্যাটার আউট হয়ে যায়।আজম খান শুরুটা ভালো করলেও ১২ বলে ১৮ রান করেই থেমে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির আলি। যেখানে ২৫ বলে ১টি করে চার-ছক্কায় করেন ২৪ রান। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ২৮ বল খেলে করেন ১৯ রান।
ঢাকা ডমিনেটর্সের হয় ৪ ওভারে ২৮ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন পেসার আল আমিন হোসেন। ২টি করে উইকেট শিকার আরাফাত সানি আর নাসির হোসেনের। তবে তাসকিন উইকেট না পেলেও বল হাতে দারুণ ছিলেন। যেখানে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়েছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
