ভারত-সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৪ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ মাঠে গড়ানোর দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই হিসেবে ভারত ও স্বাগতিক সাউথ আফ্রিকার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের মাঠে গড়ানোর আগে ৯ জানুয়ারি সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশে। স্টেইন সিটি স্কুলে দুপুর ১ টা ৪৫ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে দিশা বিশ্বাসের দল। স্টিথিয়ানস কলেজ মাঠে ১১ জানুয়ারি সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থী, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »