নিজস্ব প্রতিবেদক »
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিপিএল-৯ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের চ্যালেঞ্জ নেবেন শুভাগত হোম।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।
ড্রাফট থেকে বিদেশি : ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র)।
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে। আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে নিজেদের খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত করেছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
