বিপিএলের টিকিটের দাম নির্ধারণ, মিলবে যেখানে

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন বাকী। আসন্ন আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা এবং সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

আগামী বুধবার থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও এসবিএনসির গেট-১ সংলগ্ন টিকিট বুথে টিকিট পাওয়া যাবে। সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত টিকিট মিলবে।

একনজরে টিকিটের মূল্য-

গ্র্যান্ডস্ট্যান্ড: ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০ টাকা
ক্লাব হাউস: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড: ২০০ টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে অংশ নেওয়া দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। আসরকে সামনে রেখে ইতিমধ্যে দলগুলো নিজেদের খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত করেছে।

এবার বিপিএল তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। প্রতিদিন রয়েছে দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় শুরু হবে। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »