কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন ডেভিড মালান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন বাকী। শেষ মুহূর্তে ইংল্যান্ডের ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল খেলতে আগামী ৫ জানুয়ারি ঢাকায় আসছেন এই টপ অর্ডার ব্যাটার।

বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলে তিনবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে আগেও খেলেছেন মালান। শুধু তাই নয় এই বিপিএলে টুর্নামেন্টে ভালো খেলেই জায়গা করে নিয়েছিলেন ইংলিশ জাতীয় দলে।

মালানের একটি ভিডিও পোস্ট করে কুমিল্লা লিখেছে, ‘ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম দাভিদ মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।’

এর আগে ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলেছিলেন মালান। তারপর ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়েও মাঠে নেমেছিলেন তিনি।

আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »