স্টাফ রিপোর্টার »
পাকিস্তানের নব দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি সাফ জানিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টিতে ঘরোয়া ক্রিকেটে ব্যাটিংয়ে স্ট্রাইকরেট অন্তত ১৩৫ না হলে জাতীয় দলের জন্য কোন ক্রিকেটার বিবেচিত হবেন না।
টি-টোয়েন্টি হলো ধুন্ধুমার চার ছক্কার খেলা। যে স্ট্রাইকরেট যে দলের যত ভালো, জয়ের সম্ভাবনা তত বেশি থাকে। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বর্তমান ১ম সারির প্রায় সব ব্যাটারেরই স্ট্রাইকরেট ১৩০ এর উপরে।
সাবেক টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন আফ্রিদিও ব্যাটিংয়ে নেমে বোলারদের কচুকাটা করতে ভালবাসতেন। তার মতে কোন দল টি-টোয়েন্টিতে ভালো করতে হলে দলের ব্যাটসম্যানদের উচ্চমানের স্ট্রাইকরেটে ব্যাট চালাতে হবে।
আর তাই, পাকিস্তান জাতীয় দলের খেলার জন্য যারা মুখিয়ে আছে, তাদের জন্য আফ্রিদির কড়া হুশিয়ারি, ঘরোয়া ক্রিকেট টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট অন্তত ১৩০ না হলে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবেনা।
