বরিশাল এবার চ্যাম্পিয়ন হবে: মিরাজ

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসরকে সামনে রেখে আজ সোমবার থেকে অনুশীলনে নামছে ফরচুন বরিশাল। দলটির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিশ্বাস এবার চ্যাম্পিয়ন হবে তার দল বরিশাল।

মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠ সকাল থেকে দলীয় অনুশীলন করে বরিশাল। অনুশীলনের প্রথম দিনেই দলের হয়ে অনুশীলন করেছেন মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হোন অলরাউন্ডার মেহেদী মিরাজ। আসন্ন বিপিএলে চ্যাম্পিয়ন হবে বরিশাল বলে জানান তিনি।

মিরাজ বলেন , ‘আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে শেষ বছরেও খেলেছিল, রিয়াদ ভাই আছে, আমি আছি। এবাদত আছে, খালেদ আছে অলমোস্ট জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হবো। কারণ আমি বিপিএলে ছয়বার খেলব এবার দিয়ে। দুইবার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারেনি। চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’

আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »