পাকিস্তান ও ভারত সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিলনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে। ব্লেয়ার টিকনার পাকিস্তান সফরে নিউজিল্যান্ড এর টেস্ট স্কোয়াডে রয়েছেন। তাই মিলনের বদলে ওয়ানডে স্কোয়াডে তাকে রাখা হয়েছে। ভারতের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ডানহাতি এই পেসার।

মাত্র ১৬ দিনের ব্যবধানে পাকিস্তান ও ভারতের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। অল্প সময়ের মাঝে দুটি দেশে খেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন অ্যাডাম মিলনে। যার ফলে পাকিস্তান ও ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন অ্যাডাম মিলনে।

২০২২ সালের নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মিলনে। যার কারণে ফোর্ড ট্রফির দুটি ম্যাচে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। মিলনে মনে করেন, ১৬ দিনে দুটি দেশে গিয়ে ৬টি ওয়ানডে খেলার মতো প্রস্তত নন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির অন্যতম গাভিন লারসেন বলছেন, ”আসন্ন একদিনের সিরিজের জন্য অ্যাডাম মিলনেকে আমরা দলে ভেবেছিলাম। কিন্তু ওর সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিলনে বুঝতে পেরেছে যে ওর পক্ষে টানা ওয়ান ডে এই পরিস্থিতিতে খেলা হয়ত সম্ভ হবে না। তাই ও নিজেকে সরিয়ে নিতে চেয়েছে। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।”

বর্তমানে টেস্ট দলের সঙ্গে পাকিস্তানেই রয়েছেন অ্যাডাম মিলনে। আগামী ৯, ১১ এবং ১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ভারতের মাটিতে গিয়ে ২৭, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ খেলতে কিউইরা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »