স্টাফ রিপোর্টার »
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ আসরের সরাসরি দেখা যাবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে। এছাড়াও সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন ভিত্তিক কেনাবেচার অ্যাপ দারাজে।
চলতি মাসের ৬ তারিখ থেকে পর্দা উঠছে বিপিএলের। এবারের আসরে দেশি ক্রিকেটারদের পাশাপাশি নামীদামী বিদেশী ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারের আসরে অংশগ্রহণ করছে ৭টি দল। প্রথম রাউন্ডে প্রতিদিন ২ টি করে ম্যাচ মাঠে গড়াবে। নিয়মিত দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ গুলো শুরু হবে। তবে শুক্রবারে দুপুর আড়াইটা এবং সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু হবে ম্যাচগুলো।
এবারের বিপিএলের ৭ টি দলগুলো হল- ঢাকা ডমিনেটরস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকারস, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
