ভারতের ওয়ানডে-টেস্টে নেতৃত্বে থাকছে রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২৩ সালের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বড় দুই আসর মাঠে গড়ানোর আগেই ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার সংশয় কাটিয়ে ভারতের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব রোহিত শর্মার কাধেঁই থাকছেন।

নতুন বছরের প্রথম দিনে বোর্ডের বৈঠকে এ ভারতের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। যেখানে বৈঠকে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিত ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।

বৈঠকের পরে বোর্ডের এক কর্মকর্তা বলেন, রোহিত এখন ভারতকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন। এই দুই ফরম্যাটে ওর নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। কেউ সন্দেহপ্রকাশও করেনি। টেস্ট এবং একদিনের ক্রিকেটে ওর রেকর্ডও ভালো। তাই ওকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি কেউ তোলেননি। ফলে আগামী বিশ্বকাপে রোহিতকে যে অধিনায়ক হিসাবে দেখা যাবে, এটা প্রায় স্পষ্ট।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »