অবসর ভেঙে জাতীয় দলে ফেরার আশ্বাস আমিরের

স্টাফ রিপোর্টার »

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে প্রতিভাবান সাবেক পেসার মোহাম্মদ আমির আশা পারফর্ম করে দলে আবার জায়গা করে নিবেন। কেননা নতুন বোর্ড সভাপতি এবং প্রধান নির্বাচকে বেশ আস্তা আমিরের। আর তাই, অভিমানের অবসর ভেঙে জাতীয় দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

নিজের ভুলে একসময় হারিয়ে গিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করে সেখান থেকে দলেও ফিরেছিলেন। তবে যেদিন থেকে রমিজ রাজা বোর্ড সভাপতি হয়েছিলেন, আমিরের জাতীয় দলে খেলার রাস্তা একপ্রকার বন্ধ হয়ে যায়। কেননা রমিজ ফিক্সিংয়ে জড়িত কোন ক্রিকেটারকে আর কখনো দলে ফেরানোর পক্ষে ছিলেন না।

গত কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হন নাজাম শেটি এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পান শহীদ আফ্রিদি যারা আমিরের প্রতিভায় মুগ্ধ হয়ে তার উপর যথেষ্ট বিনিয়োগ করেছিলেন।

এই ব্যাপারে আমির বলেন, ‘আমি শুধু বলব দুজন আমার উপর আস্থা রেখেছিল। তারা হলেন নাজাম শেটি এবং শহীদ আফ্রিদি। বাকিরা বলেছিল,আমরা আমিরের সঙ্গে খেলতে চাইনা।’ 

আর তাই, এবার এই দুজন ব্যক্তি পিসিবির নিয়ন্ত্রণ নেওয়ায়, জাতীয় দলে ফেরার পথ সুগম মনে করছেন আমির। তবে তিনি আসন্ন পাকিস্তান সুপার লিগে পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান।

আমির বলেন, ‘আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব। তবে আমি পিএসএল খেলতে এবং ভালো পারফর্ম করতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »