রংপুর রাইডার্সের নেতৃত্ব দেবেন সোহান

নিজস্ব প্রতিবেদক »

আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। আসরকে সামনে রেখে আজ রোববার থেকেই অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনুশীলনের প্রথম দিনেই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে রংপুর রাইডার্স। আসরে দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

এ ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’

একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড
সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে। আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে নিজেদের খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত করেছে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »