পাকিস্তানের জন্য দুইটি দল তৈরি করতে চাই: আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন নাজম শেঠি। জাতীয় দলে দায়িত্ব পেয়েই দলের নানা ধরনের পরিবর্তন আনা শুরু করেছেন। নতুন বোর্ড সভাপতি নাজাম শেঠির কাছ থেকে পিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আপাতত ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে তার সহযোগী হিসেবে থাকছেন আফ্রিদির খেলোয়াড়ী জীবনের সতীর্থ আবদুল রাজ্জাক এবং রাও ইফতেখার আঞ্জুম। বোর্ডের পক্ষ থেকে এই নির্বাচক কমিটির আহ্বায়ক হারুন রশিদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়ে জাতীয় দলে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর কাজে হাত দিয়েছেন শাহিদ আফ্রিদি। একই সময় দুইটি জাতীয় দল প্রস্তুত করতে চান পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক।

নতুন এ দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগে দলের শক্তি বাড়াতে আগ্রহী আফ্রিদি। শনিবার করাচিতে দেশটির সংবাদ মাধ্যমে এ কথা বলেছেন এ সাবেক তারকা ক্রিকেটার।

আফ্রিদি বলেন, “বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে আমি আমার এই দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুইটি দল তৈরি করতে চাই।”

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পরেই পাকিস্তান ক্রিকেটের একটি সমস্যা ধরতে পেরেছেন আফ্রিদি। তিনি বলেন, “আমার মনে হয়, অতীতে সবার মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারদের সবার সঙ্গে আলাদা আলাদা কথা বলে এই বিষয়টি বুঝতে পেরেছি আমি।”

আফ্রিদি বলেন, “আমি হারিস (সোহেল) ও ফাখরের (জামান) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের (ফিটনেস) টেস্ট নিয়েছি। আমি বিশ্বাস করি ক্রিকেটার ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগ থাকা উচিত।”

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »