উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২২ সালের ওয়ানডে ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা দল গড়েছে উইজডেন। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। চলতি বছর বল-ব্যাট হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এ অলরাউন্ডার।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মধ্যকার পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশ থেকে কেবল মিরাজই জায়গা পেয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড থেকে রয়েছেন দুইজন করে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে বাকী দুইজন জায়গা পেয়েছেন। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

চলতি বছর বল-ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন মিরাজ। এবছর ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন তিনি। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেছেন মিরাজ। যেখানে রান দিয়েছেন ৬৭৭, বল করেছেন ৭৪৬টি। প্রতি ২৮ বল অন্তর ১টি করে উইকেট নিয়েছেন।

এক নজরে উইজডেন বর্ষসেরা ওয়ানডে দল:
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম উল হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), র‍্যাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »