মো: সোহেল রানা »
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালের বর্ষসেরা পাঁচ বোলিং স্পেলের তালিকা প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিনের পাঁচ উইকেট শিকারের স্পেলটি।
২০২২ সালের বর্ষসেরা পাঁচ বোলিং স্পেলের তালিকায় সবার উপরে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহর। গত ১২ জুলাই ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৭.২ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন বুমরাহ। তার এমন অসাধারল খেলার কারণেই মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। লন্ডনের দ্য ওভালে সে ম্যাচ ১০ উইকেটে জিতেছে ভারত।
উইজডেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেসার রিস টপলি। ইংল্যান্ড-ভারত মধ্যকার ঐ সিরিজের পরের ম্যাচেই দারুণ খেলেন টপলি। যেখানে ৯ ওভার ৫ বলে মাত্র ২৪ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন এ পেসার।দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ভারতকে ১০০ রানে হারায় ইংল্যান্ড।
চলতি বছরের বর্ষসেরা পাঁচ বোলিং স্পেলের তালিকায় তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। মার্চে সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৩৫ রান খরচ করে পাঁচ উইকেট শিকার করেছিলেন তাসকিন। আগুন ঝরা বোলিংয়ে কারণে মাত্র ১৫৬ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৯ উইকেটে জিতে প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ।
চার নম্বরে আছেন জিম্বাবুয়ের স্পিনার রায়ান বার্ল। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের ম্যাচে মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন রায়ান বার্ল। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ১৪৬ রান করে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায়। এতে তিন উইকেটে ম্যাচটি জিতেছিল জিম্বাবুয়ে।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছিলেন জাম্পা। তার এমন অসাধারল খেলার কারণেই ১১৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছিল অজিরা।
এস.আর/নিউজক্রিকেট২৪
