দেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হলেন সাকিব আল হাসান। এ টাইগার তারকা ক্রিকেটারকে সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাকিবকে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের দশ সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়। একই সাথে তাদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের সেরা ক্রীড়াবিদে দ্বিতীয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন এবং তৃতীয় হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।

এছাড়া ২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান সপ্তম হয়েছেন। ছয় নম্বর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাফ গেমসে পাঁচ স্বর্ণ জেতা মোশাররফ হোসেন খান পঞ্চম সেরা হয়েছেন৷ প্রয়াত ফুটবলার মোনেম মুন্না চার নম্বর হয়েছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »