নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ সালের উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে বোলিং স্পেল প্রকাশ করা হয়েছে। একই সাথে তারা প্রকাশ করেছে ওয়ানডেতে ব্যক্তিগত সেরা ইনিংস। বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং স্পেলে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। বর্ষসেরা ওয়ানডে বোলিং স্পেলে সবার উপরে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। একই সাথে ওয়ানডে এ বছরের সেরা ইনিংস নিউজিল্যান্ডর মিচেল ব্রেসওয়েলের।
২০২২ সালের এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ জাতীয় দলগুলোর বেশিভাগ ছিল টি-টোয়েন্টি সিরিজ। যার ফলে সেখান থেকে সবচেয়ে বেশি আলোড়ন ছড়িয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এ ক্রিকেটার।
২০২২ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৪ বছর বয়সী এই পেস-বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতে তেমন আলো ছড়াতে না পারলেও বল হাতে র্শীষে ছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩টি উইকেট শিকার করে বাঁহাতি এই পেসার হয়েছিল টুর্নামেন্ট সেরা। যেখানে তার ওভারপ্রতি রান দেওয়ার গড় ৬.৫২। এমন পারফরম্যান্সের কারণেই তাকে ২০২২ সালের টি-টোয়েন্টিতে সেরা স্পেলের ঘোষণা দিয়েছে উইজডেন।
চলতি বছরে অসাধারণ খেলার কারণে এবারে আইপিলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিল তিনি। আইপিএলের নিলামে কারানকে সমমিলিয়ে ১৮ কোটি ৭৫ লাখ রূপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
ইনজুরির কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন ভারতের পেসার বুমরাহ। তবুও প্রতি বছরের মতো এবারও দলকে সেরাটাই দিয়েছেন তিনি। গত ১২ জুলাই ওয়ানডে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। সেই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন বুমরাহ। তার এমন অসাধারল খেলার কারণেই মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। লন্ডনের দ্য ওভালে সে ম্যাচ ১০ উইকেটে জিতেছে ভারত।
উইজডেনের ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যক্তিগত ইনিংস হিসেবে র্শীষ স্থান পেয়েছেন নিউজিল্যান্ডর ব্যাটিং অলরাউন্ডার ব্রেসওয়েল। আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে বাঁচায় তিনি।
ডাবলিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে স্বাগতিক আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতে কিউই বোলারদের তোপের মুখে পড়েন আইরিশ ব্যাটাররা। যেখানে ৮৬ রান করতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।
আয়ারল্যান্ডের হয়ে সেইদিন প্রথম সেঞ্চুরির করেছিলেন হ্যারি টেক্টর। ১১৭ বলে ১১৩ রান করেন তিনি। এছাড়া কার্টিস ক্যাম্পার (৪৩) ও অ্যান্ডি ম্যাকব্রাইন (৩৯) এবং ৩০ রানে ক্যামিও ইনিংস খেলেন সিমি সিং। যার ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩০০ রানের পুঁজি পায় আইরিশরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২০ রান করতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতি থেকে দলকে দারুণ এক জয় উপহার দিয়েছেন ব্রেসওয়েল। যেখানে অসাধারণ এক সেঞ্চুরি করেন তিনি। মাত্র ৮২ বলে ৭ ছক্কা আর ১০ চার মারেন। এমন দারুণ ইনিংসে শেষ ওভারে গিয়ে ১ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। এমন পারফরম্যান্সের কারণেই তাকে ২০২২ সালের সেরা ইনিংসের ঘোষণা দিয়েছে উইজডেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
