ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মিরাজ

স্টাফ রিপোর্টার »

এবছর ওয়ানডেতে দারুণ পারফর্মেন্স বিশেষ করে ভারত সিরিজ প্রায় একাই চিনিয়ে নেওয়ায়  ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজ মূলত দলে অফস্পিনার হিসেবে খেলেন যেখানে ব্যাটিংয়ে সবসময় লোয়ার অর্ডারে খেলেন। এবছর ব্যাটিংয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন মিরাজ। এবছর তার খেলা ১৫ ম্যাচের মাত্র ৯ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন যেখানে অপরাজিত ছিলেন ৪টিতে।

তার খেলা ৯ ইনিংসে ৬২.৮০ গড়ে প্রায় ৮৮ স্ট্রাইকরেটে ৩১৪ রান করেন। যেখানে ভারতের বিপক্ষে অপরাজিত শতরানের পাশাপাশি ১টি অর্ধশতরানের ইনিংস রয়েছে।

এছাড়াও বোলিংয়ে  এবছর ১৫ ম্যাচে ২৮ গড়ে ২৪ টি উইকেটে শিকার করেছেন মিরাজ যেখানে ইনিংসে ৪ উইকেট রয়েছে দুইবার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »