‘এমসিজি’তে ভারত-পাকিস্তান টেস্ট আয়োজনে আগ্রহী ‘এমসিসি’

স্টাফ রিপোর্টার »

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি), বিখ্যাত ক্রিকেট মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) দায়-দায়িত্বে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এই ‘এমসিজি’তে ৯০ হাজারেরও অধিক দর্শকল উপস্থিত হয়েছিল। তা দেখে আবেগ-আপ্লুত এমসিসি এই মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি টেস্ট সিরিজ  আয়োজনে বেশ আগ্রহী।

উল্লেখ্য, ২০০৭ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এছাড়াও ঐ সময়ের পর থেকে কোন প্রকার দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি দল দুটি।

এমসিসি’র প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স সংবাদ মাধ্যমে জানান, তারা এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রশাসন অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র নিকট আগ্রহ প্রকাশ করে।

মিস্টার ফক্স বলেন, ‘তিন ম্যাচের একটি সিরিজ দারুণ হবে। আপনি প্রতিটি মুহুর্ত অনুভব করবেন। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে কথা বলেছি। আশা করছি তারাও আইসিসিতে জোর দাবি জানাবে।’

উল্লেখ্য আইসিসির ২০২৩ সালের সুচিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার কোন সিরিজ রাখা হয়নি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »