আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল  আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে।

আওয়ামী লীগের ২২ তম সম্মেলনের ঠিক ৩ দিন পর মাশরাফির নাম ঘোষণা করা হয়। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে মাশরাফি।

খেলার মাঠে সফল মাশরাফি রাজনীতিতেও বেশ সুনাম কুড়াচ্ছেন। নিজ আসন নড়াইলে নানা উন্নয়ন কর্মকাণ্ডে সকলের নজর কেড়েছেন মাশরাফি। এরই ধারাবাহিকতায় এবার খেলার জগতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আরো একধাপ এগিয়ে গেলেন মাশরাফি।

পরিসংখ্যান ও সফলতার বিচারে এবং বিচক্ষণ নেতৃত্বগুণের জন্য মাশরাফিকে বলা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে অধিনায়ক।  তার নেতৃত্বে বাংলাদেশ দল বিশ্বক্রিড়াঙ্গনে নানা সফলতা অর্জন করেছে। আর তাই মাশরাফি দেশের ক্রীড়াঙ্গনকে আরো অনেকদূর নিয়ে যাবে সেই প্রত্যাশা সকলের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »