শ্রীলঙ্কার বিপক্ষে চমক রেখে ভারতের দুই দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক »

নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজকে সামনে রেখে আলাদা করে দুই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে ভারত। আগামী ৩, ৫ ও ৭ জানুয়ারিতে মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৫ জানুয়ারিতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আইপিএল কাপনো দুই পেসার শিবাম মাভি ও মুকেশ কুমার। এছাড়া টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত শর্মা। ওয়ানডে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। দলের সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিককে। এছাড়া ওয়ানডে সিরিজে সকলেই পরিচিত মুখ।

ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি কিপার-ব্যাটার রিশাভ পান্তের। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকার কারণে রবীন্দ্র জাদেজাকেও কোন দলে রাখা হয়নি।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল্‌ সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, আর্শদ্বীপ সিং, হারশাল প্যাটেল, উমরান মালিক, শিবাম মাভি, মুকেশ কুমার।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদ্বীপ সিং।

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:

১ম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বাই
২য় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনে
৩য় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোট

১ম ওয়ানডে- ১০ জানুয়ারি, গোহাটি
২য় ওয়ানডে- ১২ জানুয়ারি, কোলকাতা
৩য় ওয়ানডে- ১৫ জানুয়ারি, ত্রিভান্দ্রাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »