ভারতের মাটিতে বিশ্বকাপ, দলের অংশগ্রহণ প্রসঙ্গে যে বার্তা দিলেন পিসিবি নতুন চেয়ারম্যান

ক্রীড়া প্রতিবেদক »

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে ছিল শঙ্কা। সদ্য সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা বলেছিলেন, ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না পাকিস্তান দল। এবার নতুন দায়িত্ব নিয়ে এ বিষয়ে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।

আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান দল ভারত যাবে কিনা তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নাজম শেঠি। পাকিস্তানের সরকারেরই এ বিষয়ে কথা বলার ক্ষমতা রয়েছে বলেও জানান পিসিবির নব চেয়ারম্যান।

নাজম শেঠি বলেন, ‘যদি সরকার বলে যে ভারতে যেও না, তাহলে আমরা যাব না। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা ভারতে যাব কিনা, এই সিদ্ধান্ত নেয় সরকার। কারণ একমাত্র সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার।’

আসন্ন এশিয়া কাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে দেখে নিই পরিস্থিতি কী। সেই অনুযায়ী আমাদের এগোতে হবে। যে সিদ্ধান্তই গ্রহণ করি না কেনো তা যেন আমাদের বাকিদের থেকে বিচ্ছিন্ন করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »