ক্রীড়া প্রতিবেদক »
আসন্ন ষোড়শ আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডারস। সাকিবকে কেনার পর তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে সাকিব-লিটনের জুটিকে একত্রে কলকাতায় দেখার অপেক্ষায় আছে বলে তারা জানায়।
নিলামে প্রথম ডাকে অবিক্রীত থাকলে ২য় বারের ডাকে সাকিবকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা। এর আগেও কলকাতার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। দলটির হয়ে চ্যাম্পিয়ন শিরোপাও জিতেছে সাকিব।
সাকিব ছাড়াও বাংলাদেশের ব্যাটিং সেনশেসন লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডারস। আজ (শুক্রবার) অনুষ্ঠিত নিলামের ২য় বারের ডাক থেকে লিটনকে নিজেদের করে নিয়েছে কলকাতা।
