ক্রীড়া প্রতিবেদক »
আসন্ন ষোড়শ আইপিএলের মিনি নিলাম থেকে বাংলাদেশের ব্যাটিং সেনশেসন লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডারস। আজ (শুক্রবার) অনুষ্ঠিত নিলাম থেকে লিটনকে নিজেদের করে নিয়েছে কলকাতা।
৭ম বাংলাদেশী হিসেবে প্রথমবারের মত আইপিএলে ডাক পেয়েছেন লিটন। এবারের নিলামের প্রথম দফায় লিটন দাসকে কেনার আগ্রহ দেখায়নি কোন দল। তবে দ্বিতীয় দফার নিলাম থেকে লিটনকে লুফে নিয়েছে কলকাতা।
এরপর দ্বিতীয় দফার নিলাম ডাক থেকে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকেও দলে ভিড়িয়েছে কলকাতা। দলটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে সাকিব-লিটন জুটির অপেক্ষায় রয়েছে বলে জানায়।
সাকিব এর আগে কলকাতার হয়ে আইপিএল মাতালেও লিটনের জন্য আইপিএলের অভিজ্ঞতা এটাই প্রথম। আগামী বছরেই ভারতে অনুষ্ঠিত হতে ওডিয়াই বিশ্বকাপ।
