নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মতো আইপিএলের কোন আসরে দেখা যাবে একসাথে ৩ বাংলাদেশী ক্রিকেটারকে।আইপিএলের ১৬তম আসরে সুযোগ পেয়েছেন ৩ বাংলাদেশী ক্রিকেটার।
রিটেইন চুক্তিতে মোস্তাফিজকে আগেই দলে ভিড়িয়ে রেখেছিল তার আগের দল দিল্লি ক্যাপিটালস।আজ (শুক্রবার) আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে লিটন কুমার দাস ও সাকিব আল হাসানকে।যার ফলে, প্রথমবারের মতো আইপিএলের কোন আসরে দেখা যাবে একসাথে ৩ বাংলাদেশী ক্রিকেটারকে।
এর আগে আইপিএলের এক আসরে সর্বোচ্চ দু’জন বাংলাদেশী ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছিল।এবারই প্রথম ৩ বাংলাদেশী ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে মাঠ মাতাতে।
