বিগ ব্যাশ থেকে বহিস্কৃত হলেন ফারুকি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিগ ব্যাশে দারুণ ছন্দে ছিলেন আফগান পেসার ফজল হক ফারুকী।ডেভিড উইলির পরিবর্তে সিডনি থান্ডারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।তবে এবার শৃঙ্খলা ভঙ্গের কারণে আসরের মাঝপথে তার সাথে চুক্তি বাতিল করেছে সিডনি থান্ডার।

ফারুকির মূল অপরাধ কি সেটা এখনো বিস্তারিত ভাবে জানা যায়নি। বিশ্বস্ত একটি সুত্র নিশ্চিত করেছে, বিগ ব্যাশের আইন বহির্ভূত কোন ঘটনায় যুক্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে শাস্তি সরূপ বহিস্কার করা হয়েছে।

বিগ ব্যাশের পরিচালনা কমিটি থেকে জানানো হয়েছে, গোপনীয়তা রক্ষার স্বার্থে ফারুকি ঠিক কী দোষ করেছেন তা প্রকাশ করা যাচ্ছে না এবং পরবর্তীতেও কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে এই ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »