সাকিব-লিটনের পর এবার আইপিএলে অবিক্রীত তাসকিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাকিব-লিটনের পর আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার অবিক্রীত রয়ে গেলেন আরেক বাংলাদেশী তাসকিন আহম্মেদ। এই নিয়ে ৩ বাংলাদেশী নিলামে উঠলেও,কোন দলে জায়গা হয়নি কারো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ষোড়শ আসরের নিলামে  গতবারের মত এবারও অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। একই সাথে দল পান নি নিলামে নাম দেওয়া লিটন দাস, তাসকিন আহমেদ সহ অন্য বাংলাদেশীরাও।

আইপিএলে বেশ অভিজ্ঞ সাকিব আল হাসান গতবারের নিলামেও ছিলেন অবিক্রীত। আইপিএলের অভিজ্ঞতাপূর্ণ সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

গতবারের নিলাম তাসকিন আহমেদ কেনার আগ্রহ দেখিয়েছিল লক্ষ্ণো সুপার জায়ান্টস। তবে জাতীয় দলের প্রতি দায়িত্ববোধ থেকে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এই নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।

এছাড়াও নিলামে লিটন দাসের নাম উঠলেও কোন দলই তাকে কেনার আগ্রহ দেখায় নি। এছাড়া আফিফ হোসেন ধ্রুবও ছিলাম নিলাম তালিকায়। এই দুজনেরই ভিত্তিমুল্য ছিল ৫০ লাখ রুপি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »