নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পিসিবির চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজার বরখাস্তের এক দিন পার না হতেই আবারো বড় ধরণের রদবদল এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডে।
প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটির প্রধান পদ থেকে অপসারণ করা হয়েছে। তার নেতৃত্বাধীন যে কমিটি সেটিকেও অকার্যকর বলে ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অব্দি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করার কথা ছিল ওয়াসিমের।কিন্তু, নতুন চেয়ারম্যান নিজাম শেঠি দায়িত্বে আসার সাথে সাথে এই পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে তাকে।
ওয়াসিম খানকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার ব্যাপারে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া বক্তব্যে পিসিবির নতুন চেয়ারম্যান নিজাম শেঠি বলেন, ‘আমরা সকল কমিটি বাতিল করে দিচ্ছি। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী যা ছিল সবই বাতিল করা হচ্ছে। আমরা সংবিধান অনুযায়ী সব আবারও গড়ে তুলব।
