ক্রীড়া প্রতিবেদক »
ক্রিকেটের আদি সংস্করণ টেস্ট ক্রিকেট হলো ধৈর্য্যের খেলা। মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবেলার খেলা। তবে ভারতীয় পেসার উমেশ যাদব মনে করেন, বাংলাদেশী ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে খুব বেশি শট খেলে যা হিতে বিপরীত হয়।
গতকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার চলমান টেস্ট সিরিজের ২য় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২৭। অথচ ৭ ব্যাটার দুই অঙ্কের রানের কোটা পার হলেও এক মমিনুল কেউই ত্রিশের কোটা পার হতে পারেনি।
আর এই ২২৭ ইনিংসে ৫৭.২৭ শতাংশ অর্থাৎ ১৩০রানই এসেছে বাউন্ডারি থেকে। ইনিংস বড় করতে না পারার পেছনে রয়েছে অতিরিক্ত শট খেলার প্রবণতাই আসল ঘাতক বলে মনে করেন উমেশ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উমেশ উল্লেখ করেন, ‘ ভালো সুচনা পেলেও আপনাকে এই ধরনের উইকেটে ধৈর্য্য রাখতে হবে। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন বলটি খেলবেন আর কোনটি খেলবেন না। আমার মনে হয় তারা খুব বেশি শট খেলেছে এবং এটাই হয়ত তাদের সমস্যা।
