মমিনুলের প্রত্যাবর্তনের দিনে অন্যদের ব্যার্থতায় ব্যাকফুটে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার চলমান ঢাকা টেস্টে নিজের স্বরুপে ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক। দীর্ঘ ৯ ইনিংস পর দুই অঙ্কের কোটা পার হওয়া মমিনুলের লড়াকু ইনিংসের পরও অন্যান্য ব্যাটারদের সেট হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার বিলাসিতায় নিজেদের প্রথম ইনিংসে টেস্টের প্রথম দিনেই ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই উদ্ভোধনী ব্যাটারের দৃঢ়তায় প্রথম ঘন্টা কাটিয়ে দিলেও এর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেটে সেট হয়ে নিজেদের উইকেট হারিয়েছেন। আর স্কোর কার্ডে মমিনুল হকের সর্বোচ্চ ৮৪ রানের পাশে ২য় সর্বোচ্চ মাত্র ২৬ রান যা এসেছে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মমিনুল ছাড়া আরো ৬ ব্যাটার দুই অঙ্কের রানের কোটা পার হলেও কেউই ত্রিশের কোটা পর্যন্ত পৌঁছাতে পারেনি।

একপ্রান্ত আগলে রাখা মমিনুল টাইগারদের ইনিংস বড় করার সুযোগ পাননি ব্যাটারদের যাওয়া-আসার মিছিলের কারণে। সর্বোচ্চ ৪৮ জুটি ছিল মুশফিকের সঙ্গে মমিনুলের। ভারতের পক্ষে উমেশ যাদব এবং রবিচন্দন অশ্বিন ৪টি করে উইকেট লাভ করেন

শেষ বিকেলে টাইগারদের ইনিংসের সমাপ্তি ঘটলে ভারতীয় দুই উদ্ভোধনী ব্যাটার শুভমান গিল এবং অধিনায়ক কে এল রাহুল ৮ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ১৯ রান করেন কোন প্রকার দূর্ঘটনা ছাড়াই।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশঃ ১ম ইনিংস – ২২৭/১০ ( ৭৩.৫ ওভার)

(মমিনুল ৮৪, মুশফিক ২৬, উমেশ ৪/২৫, অশ্বিন ৪/৭১)

ভারতঃ ১ম ইনিংস – ১৯/০ (৮ ওভার)

(শুভমান ১৪, রাহুল ৩)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »