শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক পান্ডিয়া?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আরো একবার ভারতের নেতৃত্ব ভার উঠতে পারে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কাধে।

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি।চোটের কারণে ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ও পুরো টেস্ট সিরিজ মিস করেছেন রোহিত।
এখনো চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায়,
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট। আর তাই আরও একবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে হার্দিকে দেখা যেতে পারে ভারতের নেতৃত্বে।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের মূল অধিনায়কের দায়িত্বও শীগ্রই পেয়ে যাবেন হার্দিক।সব ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক বেছে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই।সেক্ষেত্রে টি-টোয়েন্টি নেতৃত্ব শীগ্রই হার্দিকের কাধে উঠতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »