ক্রীড়া প্রতিবেদক »
আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম ভারতের চলমান টেস্ট সিরিজের ২য় টেস্ট খেলতে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমেছে দল দুটি। সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।
দুই উদ্ভোধনী ব্যাটার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত বিচক্ষণতার সহিত শুরুর ঘন্টা কাটিয়ে দিলেও ২য় ঘন্টার শুরুর দিকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পরে দুজন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেসার জয়দেব উনাদকাদের অসামঞ্জস্য বাউন্সের ফাদে পরে ক্যাচ দিয়ে বসেন জাকির হাসান। জাকির ৩৪ বলে ১ চারের বিনিময়ে ১৫ রান করেন।
তারপর পরপরই অভিজ্ঞ স্পিনার রবিচন্দন অশ্বিনের ঘুর্ণির মায়াজালে পড়ে নিজের উইকেট বিলিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে না পারা শান্ত করেন ৫৭ বলে ২৪ রান। এতে চারের মার ছিল ৩ টি।
এর পর অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক এবং অধিনায়ক সাকিব আল হাসানের দৃঢ়তায় লাঞ্চের আগে আর কোন বিপদে পড়তে হয়নি টাইগারদের। সাকিব ও মমিনুল যথাক্রমে ১৬ ও ২৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে যান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশঃ ৮২/২ (২৮ ওভার)
(শান্ত ২৪, মমিনুল ২৩*, জয়দেব ১/২০)
