নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বিপিএলকে সামনে রেখে আরো একজন পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট স্টাইকার্স।দলটি এবার তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে দলে নিলো অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।
বিপিএল আট আসর মাঠে গড়ালেও এখন অব্দি কখনো বিপিএলের ফাইনালে যেতে পারেনি সিলেট।তবে এবার ফিউচার স্পোর্টস সিলেটের মালিকানা কেনার পর থেকে সেই আক্ষেপ গোছাতে বদ্ধপরিকর। শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
প্লেয়ার ড্রাফটের আগেই মাশরাফি বিন মুর্তজার সাথে সরাসরি চুক্তি করা দলটি স্কোয়াডে ভেড়ায় রায়ান বার্ল, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কলিন আকারম্যানকে।
পরবর্তীতে ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, রেজাউল ইসলাম রেজাকে।
