রোহানকে আইপিএলে দেখতে চান ম্যাককালাম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের টেস্ট অভিষেকে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া ইংলিশ লেগ স্পিনার রোহান আহমেদকে আইপিএলে দেখতে চান ইংলিশ কোচ ব্রেন্ডেন ম্যাককালাম।

অভিষেক টেস্টে স্পিন ঘূর্ণিতে রেকর্ড বুক এলোমেলো করে দিয়েছেন রোহান।সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে ফাইফার নেওয়ার বিশ্বরেকর্ড এখন তার দখলে।পাকিস্তানি ব্যাটারদের রীতিমত নাচিয়ে ছেড়েছেন রেহান। রেকর্ড বইয়ের পাতা ছিঁড়েখুঁড়ে ফেলে রেহান লিখেছেন নতুন নতুন সব রেকর্ড। দুর্দান্ত বোলিং করা এই রেহানকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই মাতামাতি শুরু হয়ে গেছে ক্রিকেটবিশ্বে।

রেহানের এমন দুর্দান্ত পারফরম্যান্সে বেজায় খুশি ইংলিশদের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএলের আসন্ন মৌসুমে রেহান দল পেলে আরও বেশি খুশি হবেন তিনি।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে রেহানকে নিয়ে কথা বলতে গিয়ে ম্যাককালাম জানান, ‘বিষয়টি দারুণ হবে। সে যদি আইপিএলে খেলার সুযোগ পায় তাহলে বিষয়টি সত্যিই দুর্দান্ত হবে। কেনই বা হবে না বলুন? বিভিন্ন কোচ, অধিনায়কদের অধীনে গিয়ে খেলা এবং বিভিন্ন ক্রিকেটারদের সাথে কাঁধ মিলিয়ে খেলে দারুণ সব অভিজ্ঞতা অর্জনের সুযোগটা কেন হাতছাড়া হবে? ১৮ বছরের একজন বাচ্চা ক্রিকেটবিশ্বের আর কোথায় এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলুন? আমি মনে করি, এই বিষয়টি আমাদের উৎসাহিত করা উচিত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »