নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ব্রিসবেন টেস্টের বাজে উইকেটের কারণে ডিমিরিট পয়েন্ট দেওয়া হয়েছে গ্যাবার উইকেটকে।এই টেস্টে অস্ট্রেলিয়া ৪ উইকেটের জয় পেলেও আইসিসির কাছে এই ম্যাচের উইকেট ছিল ‘গড়পড়তা মানের নিচে’ খুবই জঘন্য।
ম্যাচ শেষে এই ম্যাচের উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র দুইদিনে। ম্যাচে মোটে খেলা হয়েছে ৮৬৬ বল।এই ম্যাচে পতন হয়েছে ৩৪ উইকেটের।
এমন জঘন্য উইকেট নিয়ে ম্যাচ শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বলেছেন, ‘সব মিলিয়ে এই টেস্টের জন্য গ্যাবার উইকেট ছিল অত্যাধিক বোলারদের অনুকূলে। এখানে বাড়তি বাউন্স ছিল এবং মাঝে মাঝে অনেক সিম মুভমেন্ট হয়েছে। দ্বিতীয় দিনে কিছু ডেলিভারি অনেক নিচু হয়েছে। এটা ব্যাটারদের জন্য জুটি গড়া কঠিন করে দিয়েছিল।’
