মিরপুর টেস্টে টিকিটের মূল্য তালিকা প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে মিরপুরের দ্বিতীয় টেস্টের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বোচ্চ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ১০০ টাকায় পাওয়া যাবে  টিকিট। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের মূল্য: 

গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা

ক্লাব হাউজ- ৩০০ টাকা

নর্থ/ সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »