নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে প্রথমবারের মতো সাদা পোশাকে হোয়াইটওয়াশের স্বাদ পেলো পাকিস্তান।
৩ ম্যাচ টেস্ট সিরিজের সবকটিতে সফরকারীদের কাছে নাস্তানাবুদ হয়েছে দলটি।সিরিজের শেষ ম্যাচটিও তারা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
শেষ টেস্টে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১৬৭ রান। মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রা টপকে যায় ইংলিশরা।ফলে, ৮ উইকেটের দারুণ জয়ের পাশাপাশি ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।
উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ৭৪ রানে ও দ্বিতীয় টেস্টে ২৬ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড।শেষ ম্যাচে ৮ উইকেটের এই জয়ে, পাকিস্তানকে ঘরের মাঠে সাদা পোশাকের সিরিজে প্রথমবারের মতো ধবলধোলাই এর স্বাদ দিলো কোন সফরকারী দল।
ব্যাট হাতে পুরো সিরিজ জুড়ে আলো ছড়ানো ইংলিশ ব্যাটার হ্যারি বুকসের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।
