নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে সিরিজের শেষ টেস্ট ম্যাচটিও খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার রোহিত শর্মার। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না উঠায়, এই ম্যাচটিও মিস করতে যাচ্ছেন রোহিত।বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত। যার কারণে সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট ম্যাচটি মিস করতে হয়েছিল তাকে। ধারণা করা হচ্ছিল, ঢাকা টেস্টের আগে চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন রোহিত। তবে শেষ অব্দি চোট পুরোপুরি কাটিয়ে না উঠায় রোহিতকে নিয়ে কোন ঝুঁকি নিচ্ছে না ম্যানেজমেন্ট।
যার ফলে মিরপুর টেস্টে খেলা হচ্ছে না রোহিতের।
বিস্তারিত আসছে…
