নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে চ্যাপম্যান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মার্টিন গাপটিল।
তার খালি জায়গায় মার্ক চ্যাপম্যানকে কেন্দ্রীয় চুক্তিতে সংযুক্ত করেছে কিউই ক্রিকেট বোর্ড।

চ্যাপম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালে।এখন অব্দি নিউজিল্যান্ডের জার্সি গায়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

চ্যাপম্যানকে কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে কিউই বোর্ড কর্তা স্টেড বলেন, ‘মার্ককে আমরা আনন্দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে অংশ নেয়াচ্ছি। সে দারুণ একজন খেলোয়াড়। আমরা তার বৈচিত্র্যতা দেখতে পছন্দ করি। সে দারুণ প্রতিভাবান এবং নিউজিল্যান্ডের ভবিষ্যৎ ক্রিকেটার হিসেবে আমরা তাকেও দেখি।

কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দেখা যাবেনা চ্যাপম্যানকে।এই সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়নি তার। তবে পরের মাসে ভারত সিরিজে দেখা যেতে পারে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »