সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে ঝড় তুললেন অভিষিক্ত রেহান

ক্রীড়া প্রতিবেদক »

সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায়-

‘আঠারো বছর বয়স যে দুর্বার,

পথে-পান্তরে ছোটায় বহু তুফান।’

রেহান আহমেদ, সর্বকনিষ্ঠ ইংলিশ টেস্ট ক্রিকেটার যেন সুকান্তের এই কথাগুলোর বাস্তব প্রতিচ্ছবি। মাত্র ১৮ বছর ১২৪ দিন বয়সে খেলতে নেমেছেন নিজের অভিষেক টেস্ট। আর মাঠে নামার সাথে সাথেই ক্রিকেটের রেকর্ড বইয়ে শুরু করে দিয়েছেন আঁকিবুঁকি। 

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নিজের নাম অঙ্কন করেন মায়াবী লেগস্পিনের নতুন জাদুকর রেহান আহমেদ। এর আগে দীর্ঘ ৭৩ বছর এই রেকর্ডের মালিক ছিলেন ব্রায়ান ক্লোস। অভিষেককালে তার বয়স ছিল ১৮ বছর ১৪৯ দিন।

রেকর্ড বইয়ে ওলট-পালট করে ক্যারিয়ার শুরু করা রেহান ইতোমধ্যেই ঝড় তুলতে শুরু করেছেন রেহান। ক্যারিয়ারের ৩য় দিনেই অর্জন করে নিয়েছেন ৫ উইকেট শিকারের মাইলফলক। সেই  সাথে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই ৫ উইকেট শিকারের আরেক অনন্য রেকর্ড করেন এই লেগী।

পাকিস্তান তাদের ২য় ইনিংসে রেহানের ঘুর্ণির ভেলকিতে অল্প রানেই গুটিয়ে যায়। অধিনায়ক বাবর আজমকে দিয়ে শুরু করে টপাটপ ৫ উইকেট শিকারের মাধ্যমে ইংল্যান্ডের জয়কে নিকটে নিয়ে আসেন রেহান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »