নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ ফুটবল আর বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা মেতে উঠবেন বিপিএল নিয়ে। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, বিপিএলের সূচি, ভেন্যু সব চূড়ান্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলেয়ে মোট পাঁচ ভাগে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
বিপিএলের প্রথম পর্ব হবে ঢাকায়। ৬ থেকে ১০ জানুয়ারি খেলা হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে। ৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএলের মাঠের লড়াই।
একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। পরদিন অর্থাৎ ৭ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মোকাবিলা করবে ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। আর সন্ধ্যার ম্যাচটি অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যে। ১০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা ডমিনেটরস এবং সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দিয়েই শেষ হবে এবারের বিপিএলের ঢাকা পর্ব।
এরপর ঢাকা থেকে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি বিপিএল চলবে। ৮ দিনের ওই পর্ব শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। এবার ঢাকায় খেলা হবে মাত্র দুদিন; ২৩ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭ জানুয়ারি থেকে বিপিএল হবে সিলেটে। ওই পর্ব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
