জাকিরের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অভিষেক টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসান। দেশের জন্য জাকিরের ব্যাটে এমন সেঞ্চুরি আরো দেখতে চান সাকিব আল হাসান। অধিনায়ক জাকিরের ওপর আস্থা রেখেছেন সাকিব। আস্থার প্রতিদানও দিয়েছেন জাকির গড়েছেন বিশ্বরেকর্ড।

চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব- লিটনরা। ব্যটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন সাকিব আল হাসান। তবুও অপ্রাপ্তির ভিড়ে প্রাপ্তি বলতে জাকিরের সেঞ্চুরিকেই দেখছেন সাকিব আল হাসান। টেস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেই শতকের দেখা পেয়েছেন জাকির হাসান। অধিনায়কের চাওয়া দেশের হয়ে আরো সেঞ্চুরি করবেন এই সম্ভাবনাময় ব্যাটার।

 

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে নির্বাচকদের নজরে আসেন জাকির। গত দুই বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন তিনি। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন, ‘ জাকির ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। এই কারণেই নির্বাচকরা দলে নিয়েছে। আশা করছি, বাংলাদেশের জন্য সে আরো অনেক সেঞ্চুরি করবে ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »