ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা, ছিটকে গেলেন এবাদত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। চমক হিসেবে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহম্মেদ।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে হারে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা।

দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম। অনেকটা চমক দেখিয়ে ঢাকা টেস্টের জন্য দলে ডাকা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া ইনজুরি মুক্ত তাসকিনকেও যুক্ত করা হয়েছে দলের সাথে।

প্রথম টেস্টের ১৬ জনের স্কোয়াড হলেও দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঢাকা টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি।আগামী ২২ ডিসেম্বর হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ স্কোয়াডঃ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »