ক্রীড়া প্রতিবেদক »
আঙুলে চোট পাওয়াতে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার। তাইতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দায়িত্ব ওঠে কেএল রাহুলের কাঁধে। অবশ্য তৃতীয় ওয়ানডেতে জয়ের দেখা পায় টিম ইন্ডিয়া।চোটের কারণে প্রথম টেস্টও খেলা হয়নি রোহিত শর্মার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ সিরাজের বলো স্লিপে ক্যাচ তুলে দেন এনামুল হক বিজয়। সেই ক্যাচ ধরতে গিয়ে সরাসরি বল আঘাত হানে ভারত অধিনায়কের আঙুলে। সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তাকে। হাসপাতালে পাঠানো হয় স্ক্যান করানোর জন্য। শেষ মুহূর্তে অবশ্য দলের বিপর্যয়ে আবারো মাঠে নামেন রোহিত৷ ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি৷
এরপর চিকিৎসার জন্য ভারত ফিরে যান রোহিত। মুম্বাইয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন রোহিত। আজ বা কাল আবারো দ্বিতীয় টেস্ট খেলার জন্য বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। রোহিতের অনুপস্থিতিতে দলে জায়গা পান অভিমুন্য ঈশ্বরণ। তবে একাদশে রাখা হয়নি তাকে৷
