নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদের।চট্টগ্রাম টেস্টে তাসকিনের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন, রাসেল ডমিঙ্গো নিজেই।
মুলত লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।আর তাই, প্রথম দুই ওয়ানডের মতো চট্টগ্রাম টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছে এই পেসারকে।
চট্টগ্রাম টেস্টে তাসকিনের না থাকার বিষয়টি নিশ্চিত করে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন: “আমরা প্রথম টেস্ট তাসকিনকে খেলিয়ে কোন ঝুঁকি নিতে চাই না। সে দীর্ঘদিন পর ফিরেছে, এর উপর অনেক ধকল গেছে, অনেক গুলো ইঞ্জেকশনও নিয়েছে।প্রথম টেস্টে ওকে (তাসকিনকে) আমরা বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।
উল্লেখ্য, এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও খেলা হয়নি তাসকিনের। এখন, মিস করতে যাচ্ছেন সিরিজের প্রথম টেস্ট ম্যাচও। শুধু তাসকিন নয়, প্রথম টেস্টে বাংলাদেশ দল পাচ্ছে না তামিমকেও।
