ক্রীড়া প্রতিবেদক »
ক্রিকেটাররা ক্যারিয়ারের খারাপ সময় পার করলে তার ভোগান্তি পোহাতে হয় তাদের পরিবার – পরিজনের। এমন নজির অনেক আছে। এবার দর্শকদের কটুক্তির শিকার হলেন ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারের বাচ্চারা তাকে দেখতে চেয়েছিল তাই স্ত্রী তাদের নিয়ে তার কাছেই যাচ্ছিলেন। পথিমধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। সিরিজে ২-০ তে জয় পেয়েছে অজিরা। দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে। তিন কন্যাকে নিয়ে সেখানে গিয়েছিলেন তার স্ত্রী। বাচ্চাদের আবদারেই সেখানে গিয়েছিলেন তিনি। বাচ্চাদের আবদার মেটাতে তাকে এমন কটুক্তি শুনতে হবে এটা হয়তো তার কল্পনাতেও ছিল না।
ওয়ার্নার পত্নী জানায়,’ শনিবার মধ্যাহ্ন বিরতির ঠিক আগে বাচ্চারা তার বাবাকে দেখতে চেয়েছিল। আমরা অ্যাডিলেড ওভালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলাম,দুরত্ব প্রায় ২০০ মিটার মতো।তখন আট বছর বয়সী ও তিন বছর বয়সী আমাদের দুই মেয়েকে দুই হাত ধরে হাঁটছিলাম। আমরা একটা গ্রুপের সামনে দিয়ে হাঁটছিলাম। সেখান থেকে পাঁচ – ছয় জন আমাকে জঘন্য কটু কথা শোনায়।
তিনি আরো বলেন, ‘ এক পর্যায়ে থেমে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম একটা লোক অনেক বেশি কথা বলছিল। তারা সবাই অনেক বেশি কথা বলছিল। তারা সবাই অনেক হাসছিল ও তাদেরকে দেখাচ্ছিল। তারা মনে করছিল,তারা যা করছে তা তারা ঠিক করছে’।
এই কটুক্তির মুল কারণ ছিল ২০১৮ সালে ওয়ার্নারের বল টেম্পারিং কান্ড। এই ঘটনার পর থেকে ক্রিকেট ম্যাচ দেখতে আর নিজেকে নিরাপদ মনে করছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
