রাত জেগে সাকিবদের আর্জেন্টিনার খেলা দেখা বোকামি হবে: ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছে যখন পুরো বিশ্ব বাংলাদেশেও তার প্রভাব কম নেই৷ খেলাটা ফুটবল হলেও তার প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে। সাকিবসহ বেশ কয়েকজন ক্রিকেটারই আর্জেন্টিনার বড় ভক্ত। প্রথম সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে আজ রাত একটায়।

এদিকে রাত পোহালেই বাংলাদেশ – ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে চট্টগ্রামে। খেলা দেখার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘ তাদের বিছানায় যেতে হবে এটা সহজ কথা। তুমি ফুটবল দেখে সকালে খেলতে পারোনা। মানে,ভোর তিনটায় খেলা দেখে সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে স্টুপিড। তারা যদি খেলা দেখে না ঘুমায় এটা হবে হতাশার ‘।

টেস্ট ম্যাচ চলাকালে ক্রিকেটারদের ভালো ঘুম একটা অত্যাবশ্যকীয় ব্যাপার। এই কথা মাথায় রেখেই টাইগারদের খেলা দেখতে নিষেধ করছেন টাইগার হেড কোচ। মিডিয়ার কল্যানে টাইগারদের ফুটবল প্রেমের কথা জানা আছে প্রায় সবারই। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচ রেখে কি ঘুমাতে পারবে টাইগাররা সেটাই এখন বড় প্রশ্ন!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »