পিএসএল ড্রাফটে প্লাটিনামে সাকিব, গোল্ডে লিটন – ইমরুলরা

ক্রীড়া প্রতিবেদক »

করাচিতে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের ( পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। প্রতিবছরের ন্যায় এবারের আসরেও রয়েছে বাংলাদেশী ক্রিকেটারদের নাম। এ তালিকাতে এবার রয়েছে ২৮ বাংলাদেশী ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে অভিষেক হয়নি এমন কিছু ক্রিকেটারও রয়েছে।

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্লাটিনাম। সেখানে জায়গা পেয়েছে একমাত্র সাকিব আল হাসান। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছে লিটন, ইমরুল,মুনিম শাহরিয়াররা। সবচেয়ে বেশি ১৮ জন জায়গা পেয়েছে সিলভার ক্যাটাগরিতে। এ তালিকায় রয়েছে সৌম্য, সাব্বির, এনামুল হক বিজয়রা। এদিকে জানা গেছে ডায়মন্ড ক্যাটাগরিতে আছে তিন বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন তাসকিন, তামিম, মাহমুদউল্লাহরা৷ অবশ্য এব্যাপারে এখনো সুস্পষ্ট করে কিছু জানায়নি পিএসএল কর্তৃপক্ষ।

পিএসএল ড্রাফটে বাংলাদেশী ক্রিকেটারদের তালিকা –

প্লাটিনাম ক্যাটাগরি – সাকিব আল হাসান।

গোল্ড ক্যাটাগরি – এবাদত হোসেন চৌধুরী, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার।

সিলভার ক্যাটাগরি –
আবু সায়েম,অভিষেক মিত্র, সাব্বির রহমান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শফিউল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন, নাদিফ চৌধুরী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ,রুয়েল মিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »