টেস্ট ছাড়া কেউ পরিপূর্ণ ক্রিকেটার হতে পারে না – তাসকিন

ক্রীড়া প্রতিবেদক »

বর্তমান সময়ে ক্রিকেটে এসেছে নতুন নতুন নিয়ম সঙ্গে খেলোয়াড়দের চাপ।এই চাপের কারণেই ব্যস্ততার ধকল সামলাতে অনেক ক্রিকেটারই বেছে নিচ্ছে যে কোনো একটি ফরম্যাট। টেস্ট ক্রিকেটে অনীহা প্রকাশ করেছে বেশিরভাগ ক্রিকেটারই। বাংলাদেশী পেসার অবশ্য মনে করেন,টেস্ট ক্রিকেটটাই আসল খেলা। টেস্ট ক্রিকেট ছাড়া কেউ পরিপূর্ণ খেলোয়াড় হতে পারে না।

বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল প্রায়।বোর্ডের চাপে সাম্প্রতিক সময়ে খেললেও যথেষ্ট অনীহা রয়েছে তার টেস্ট ক্রিকেটে। শুধু মোস্তাফিজ বিশ্বক্রিকেটের অনেকেই ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের জন্য লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন৷ তবে স্পীড স্টার তাসকিনের চিন্তা চেতনা ভিন্ন৷ লাল বলের ক্রিকেটেই তার বেশি মনোযোগ।

সাংবাদিক সম্মেলনে আলাপচারিতায় তাসকিন বলেন,’ আমি লাল বলের খেলা পছন্দ করি। এটা আসল ক্রিকেট। এজন্য আমি এটা বেশি পছন্দ করি। ফিটনেস যদি ভালো থাকে আমি লম্বা সময় ধরে টেস্ট খেলতে চাই যতদূর পারি’।

 

গত টি – টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন। ইনজুরির কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হয়নি তার। তাসকিন আরো বলেন, ‘ টেস্ট খেলতে পারলে অন্য দুই সংস্করণ সহজ হয়ে যাবে। খেলোয়াড় হিসেবে তিন সংস্করণ চালিয়ে যাওয়াই সপ্ন। দেখা যাক কিভাবে আগায়। টেস্ট ছাড়া কেউ পরিপূর্ণ খেলোয়াড় হতে পারে না ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »