রোনালদোকে নিয়ে ভক্ত কোহলির আবেগঘন পোস্ট!

ক্রীড়া প্রতিবেদক »

শুধু সময়ের সেরা নয়, ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ফুটবলার হিসেবেও অনেকে রোনালদোকেই মনে করেন৷ অনেক প্রাপ্তির ভীড়েও অপ্রাপ্তি থেকে গেলো বিশ্বকাপ জয়। বিশ্বকাপ সপ্ন অধরাই থেকে গেলো রোনালদোর। মরক্কোর কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়ে মাঠ ছাড়েন পর্তুগাল। বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি মনে করেন, ট্রফি দিয়ে মূল্যায়ন করা রোনালদোকে সম্ভব নয়।তাই বিশ্বকাপ না জিতলেও তিনি সর্বকালের সেরা ফুটবলার তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে প্রথম টেস্টের জন্য এই মুহুর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোহলি লিখেছেন, ‘ ফুটবল বিশ্বে তুমি যা যা করেছো, কোনো ট্রফি বা শিরোপার অপ্রাপ্তি তা কেড়ে নিতে পারেনা। মানুষের ওপর তোমার কি পারিমাণ প্রভাব ‘ আমিসহ অসংখ্য মানুষ তোমার খেলা দেখার জন্য কেমন বোধ করে – তা কোনো ট্রফি বিশ্লেষণ করতে পারবে না ‘।

রোনালদোর একাগ্রতা নিয়ে কোহলি আরো লেখেন, ‘ তোমার খেলা আমাদের কাছে সৃষ্টিকর্তার দেওয়া উপহার। যে মানুষটা তার হৃদয় নিংড়ে দিয়ে খেলে তাকে দেখতে পাওয়া অনেক বড় আশীর্বাদ। তোমার কঠোর পরিশ্রম আর নিবেদন যেকোনো স্পোর্টস পার্সোনের কাছে সত্যিকারের অনুপ্রেরণা। তুমিই আমার জন্য সর্বকালের সেরা, ক্রিশ্চিয়ানো রোনালদো ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »